প্রিন্ট এর তারিখঃ Feb 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 20, 2026 ইং
যানজটের দুর্ভোগ থেকে স্বস্তি দিতে জাকির খানের ব্যাতিক্রমধর্মী উদ্যোগ

পবিত্র মাহে রমজান মাসে নগরবাসীকে যানজটের দুর্ভোগ থেকে স্বস্তি দিতে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পাশাপাশি অতিরিক্ত ১৫০ জন স্বেচ্ছাসেবী কর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এর পক্ষ থেকে তার নিয়োজিত স্বেচ্ছাসেবী কর্মীরা জেলা ট্রাফিক পুলিশের পাশাপাশি থেকে কাজ করবেন এমনটাই জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্ররুয়ারি) বিকেলে শহরের ২নং রেল গেইট এলাকায় এসে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান স্বেচ্ছাসেবী ট্রাফিকদের হাতে পোশাক তুলে দেন।
এ সময় জাকির খানের পক্ষে জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক বলেন, এই পবিত্র রমজান মাস উপলক্ষে রাস্তার পাশে যেসব হকারা থাকে তাদেরকে বিনীত অনুরোধ করেছে তারা যাতে মানুষের চলচলের জন্য পরিস্কার পরিচ্বন্ন ব্যবস্থা ভালো রাখে এবং নগরীর হকাররা জাকির খানের নিকট ওয়াদাবদ্ধ হয়েছেন কর্মী বাহিনীর মাধ্যমে সকলকে সহযোগিতা করবে। এই মাহে রমাজনে যারা হোটেল রেস্তরা উন্মক্ত রাখে এবং বেহাপনা করে তাদের প্রতি জাকির খানের অনুরোধ থাকবে ঈমানি দায়িত্ব থেকে আমরা যেন পবিত্রতা রক্ষা করে চলি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট